খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 17 July 2026 - 02:22 AM
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ - ০২:২২ পূর্বাহ্ণ

Amit Shah Tripura Visit : বিকশিত দেশ নির্মাণ করতে হলে আগে সুরক্ষিত দেশ গঠন করতে হবে বললেন অমিত শা

Amit Shah Tripura Visit
1 minute read

Amit Shah Tripura Visit : ২০৪৭ সালের মধ্যে ভারত বর্ষ কে সম্পূর্ণ ভাবে বিকশিত ভারত নির্মাণ করার জন্যে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী যে ঐতিহাসিক সংকল্প নিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে আগে ভারত বর্ষ কে সম্পূর্ণ নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার আগরতলা লঙ্কা মুড়া সীমান্ত পরিদর্শনে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্পে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

তিন দিক থেকে বাংলাদেশে ঘেরা ত্রিপুরা একটি সংবেদনশীল রাজ্য। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার উপর বিশেষ জোর দেবার কথা এদিন উল্লেখ পায় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে। উনি বলেন দেশের সুরক্ষা মানেই কোনো যুদ্ধের আশঙ্কা করা নয়, দেশের সীমান্ত কে কাজে লাগিয়ে মানব পাচার, নেশা পাচার, অবৈধ বাণিজ্য পরিচালনা করাকেও বোঝায়। এগুলো থেকে দেশের জন গণ , যুব প্রজন্ম কে রক্ষা করতে পারলেই দেশ সুরক্ষিত থাকবে। এমনটাই বললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহ।

সীমান্ত পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী ও প্রদ্যুত বিক্রম কে পাশে নিয়ে তাজ পুষ্পবন্তের ভূমি পূজনে অংশ নেন এদিন অমিত শাহ । বলা বাহুল্য, ডবল ইঞ্জিন সরকারের এক ঐতিহাসিক প্রকল্প তাজ পুস্পবন্ত হোটেল এর যাত্রা শুরু হল ভূমি পুজনের মধ্যে দিয়ে।

পুষ্প বন্ত প্রাসাদ কে তাজ পুষ্প বন্ত হোটেলে রুপায়িত করতে কেন্দ্র ও রাজ্য সরকার সঙ্গবদ্ধ ভাবে কাজ শুরু করেছে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং শরিক দল মথার সুপ্রিমো প্রদ্যুত বিক্রম মানিক্য কে পাশে নিয়ে ভূমি পূজন সারলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহ। এদিনের এই ভূমি পূজন অনুষ্ঠানে রাজ্য মন্ত্রীসভার মন্ত্রী ও বিধায়ক গণ উপস্থিত ছিলেন।

দুদিনের কর্মসূচী সেরে বিকেলে বিশেষ বিমানে করে আবার দিল্লী ফিরে যান স্বরাষ্ট্র মন্ত্রী। বিমান বন্দরে উনাকে বিদায় জানান মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, সভানেত্রী, বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা।

For All Latest Updates

ভিডিও