খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 20 March 2026 - 12:19 AM
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ণ

TET 2025 News : দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সরব টেট-২ উত্তীর্ণ প্রার্থীরা

TET 2025 News
1 minute read

TET 2025 News : রাজ্যে টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা আজ আবারও সেন্টারের সামনে জড়ো হয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ২০২৪ সালে টেট-২ কোয়ালিফাই করা প্রার্থীদের একাংশ এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।

বিক্ষোভস্থল থেকে এক প্রার্থী জানান, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। বহু স্কুলে পর্যাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক নেই, ফলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি মিডিয়ার প্রতি অনুরোধ জানান, বাস্তব পরিস্থিতি তুলে ধরতে বিভিন্ন স্কুল পরিদর্শন করে সেই চিত্র রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য।

প্রার্থীদের অভিযোগ, সরকার এসটিজিটি নিয়োগের কথা বললেও টেট-২ ও এসটিজিটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই টেট-২ উত্তীর্ণদের দ্রুত নিয়োগের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাদের মতে, শুধু বড় বড় স্কুল ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ অত্যন্ত প্রয়োজন।

বিক্ষোভকারীরা আরও জানান, রাজ্যের বহু স্কুলে বর্তমানে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে পুরো শিক্ষাব্যবস্থা চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে বড় সংকট তৈরি হতে পারে।

তারা দাবি করেন, পূর্বে সরকার প্রায় ১৪ হাজার শূন্যপদের কথা উল্লেখ করেছিল। সেই প্রেক্ষিতে তারা পরীক্ষা পাস করলেও এখনও নিয়োগ না হওয়ায় হতাশা বাড়ছে। প্রার্থীদের মতে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে বহু পুরনো শিক্ষক অবসর গ্রহণ করবেন, ফলে শিক্ষক সংকট আরও বাড়বে।

এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান আন্দোলনকারীরা। পাশাপাশি, চলতি বিধানসভা অধিবেশনে বিষয়টি গুরুত্ব সহকারে তোলার জন্যও আবেদন জানান তারা।

For All Latest Updates

ভিডিও